বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নির্বাচন কেন্দ্রে অনিয়মের খবর পেলে তাকে চাকরিচ্যুত করা হবে

মো: কাওসার আহম্মেদ, পটুয়াখালী / ২৮৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ

পটুয়াখালী : ভোটকেন্দ্রে গিয়ে কেউ যেনো বলতে না পারে আমার ভোট দেয়া হয়ে গেছে, এমন কোন ঘটনা ঘটলে প্রিজাইডিং অফিসার সহ সম্পূর্ণ গ্রুপকে সাসপেন্ট করা হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে কঠিন হুশিয়ারের বার্তা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনালেন আহসান হাবিব। এসময় তিনি বলেন, সততা স্বচ্ছতা ও সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসন এর হলেরুমে প্রার্থীদের সাথে আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দূরের কোন কেন্দ্রে ব্যালট বক্স পাঠালে সেখানে ক্লাস্টার করে রাখা হবে গার্ড থাকবে, সেখানে কোন প্রার্থীর আতিথিয়েতায় সম্পৃক্ত হলে চাকরিচ্যুত করা হবে। অবাধ সুষ্ঠ ভোট গ্রহণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন এবং সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

উৎসবমূখর পরিবেশে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত’র লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছ ভোট প্রয়োগে কমিশন জিরো টলারেন্স নীতি ঘোষনা দিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছার দেয়ার সুযোগ নেই।

বুধবার পটুয়াখালী জেলা প্রশাসন দরবার হলে পটুয়াখালী জেলার চারটি এবং বরগুনা জেলার দুইটি সাংসদীয় আসনের সকল প্রার্থীদের সঙ্গে আলোচনা সভা করেন। এসময় ভোট নিয়ে অনিয়ম-কারচুপির বিষয়ে গণমাধ্যমকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার আরও বলেন, ১৯৭২ এর গণপ্রতিনিধিত্ব আদেশ এবং বাংলাদেশে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে কমিশন। আদেশ অনুযায়ী রিটার্নিং অফিসারকে সার্বিকভাবে সহায়তা করেন নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা।

বর্তমান নির্বাচন কমিশনের অধিনে ইতোপূর্বে যে সকল র্নিবাচন অনুষ্ঠিত হয়েছে, তা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ছিল। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্য পদ্ধতিতে করতে কমিশন বদ্ধপরিকর। তাই সকল দায়িত্বরতকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ, পটুয়াখালী জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম, বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, বরগুনা পুলিশ সুপার মো. আবদুস আলাম, পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান ও মেজর তানভীর হোসেন (পিএসসি), বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী যুবায়ের আলম শোভন, পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা, পটুয়াখালী জেলা আনসার কমান্ডার মো. আবু সোলায়মান, বরগুনা জেলা আনসার কমান্ডার বাসুদেব ঘোষ, পটুয়াখালী এনএসআই কর্মকর্তা মো. আসাদুল হক পারভেজ, বরগুনা জেলার এনএসআইয়ের যুগ্ম পরিচালক লুৎফর রহমান, বরিশাল ডিজিএফআইয়ের সহকারী পরিচারক মো. আব্দুস সাত্তার, কোষ্টগার্ড এর প্রতিনিধি এম আব্দুর রব প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর