শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন : ডা. সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১১১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ

সাভার : বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)’র সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, কোন ভয়ভীতি নয়, নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। এতে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি এসময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাল দেয়া হবে। তবে এ চালের মান যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনির বলেন, পূজার সময়ে রাতে যেন লোডশেডিং না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নামাজের সময় অবশ্যই পূজার কার্যক্রম বন্ধ রাখতে হবে। সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই দুর্গা বিসর্জনের কার্যক্রম শেষ করার দিকে সকলের আন্তরিকে চেষ্টা থাকতে হবে।

শারদীয় দুর্গাপূজা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা। প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যাতে সঠিকভাবে সরবরাহ করা হয় সেজন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

আয়োজকরা জানান, সাভার উপজেলায় এবার ১৯১টি পূজা মন্ডপে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর এরই মধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি, সাজসজ্জার কাজসহ যাবতীয় প্রস্তুতির কাজ চলছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভারের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা উত্তরের জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো: জামালউদ্দিন সরকার, সাভার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব মো: রেফাতউল্লাহ, সাভার পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল মো: রাশেদ ইসলাম নূর, পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, সাভার ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর