বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিসমূহের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে; যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে; বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে; সর্বোচ্চ তিন মাসের (৯০ দিনের মধ্যে) মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে; সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা, কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে; একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে; সব বিষয়ে পাস করার পরও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন, সিজিপিএ’র এ শর্ত শিথিল করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করে যাবো। আমরা এর আগেও অনেকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা শুধু আশ্বাসই দিয়েছেন। তাই বাধ্য হয়ে আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর