বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পটুয়াখালী-৩ আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবুল হোসেন

মোঃ কাওসার আহম্মেদ, পটুয়াখালী / ৪৩২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।

গত সোমবার (১৮ ডিসেম্বর) পটুয়াখালী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন ‍তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, আসনটির সাধারণ ভোটারদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের দখলে যাবে এ আসনটি। আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনায় ঈগল প্রতীকের জয়ের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে জন সম্মুখে।

নির্বাচনী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালী ৩ আসনে তিনি বিপুল ভোট পেয়ে জয়ী হবেন। এলাকার সাধারন ভোটারদের দাবি, এবার ঈগল মার্কা নিয়েই আবুল হোসেন সংসদে যাবেন। এখন শুধু ৭ জানুয়ারী ভোটের দিনের অপেক্ষা মাত্র।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর