বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যানপ্রার্থী ও যুবদল নেতা মো: আব্দুল হাই

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩৬৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মো: আব্দুল হাই

ঢাকা : মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল হাই।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে সকল মুসলিম ভাই-বোন এবং আশুলিয়া তথা শিমুলিয়া ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ শুভেচ্ছায় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে শিমুলিয়াবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।

এসময় তিনি জানান, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদুল আযহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি শিমুলিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে এবং সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ তিনি। তাই চেয়ারম্যান হিসেবে শিমুলিয়াবাসী আগামী নির্বাচনে তাকে বেছে নেমেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর