বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পবিত্র শবে বরাত আজ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা আজ শবে বরাত পালন করবেন।

ইসলামী বিধানে পবিত্র শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়।

শাবান মাসে শবে বরাতের পরই পবিত্র রমজান মাস শুরু হয়। তাই শাবান মাসের গুরুত্ব অপরিসীম।

শবে বরাত পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

এছাড়া সারাদেশেই পবিত্র এই রাতে ইবাদত বন্দগীতে পাড় করবেন ধর্মপ্রাণ মুসলমান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর