সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ

বিনোদন রিপোর্টার : / ১৮১ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : পরিচালক আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির একদিনের মধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১০ লাখের বেশি (ওয়ান মিলিয়ন প্লাস) ভিউ অতিক্রম করেছে।

‎বৃহস্পতিবার রাতে জি সিরিজ বাংলা ড্রামা নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।

‎প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অল্প সময়ে এক মিলিয়নের বেশি ভিউ হওয়ায় নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।

‎নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

‎এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে।
‎নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শামসুল ইসলাম লেলিন।

‎নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন,“বিনোদন হচ্ছে মনের খোরাক। আর নাটক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নাটক দেখে দর্শকরা যখন বিমোহিত হন, তখন সেখানেই একজন পরিচালকের সার্থকতা। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সামনে এটি আরও সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর