সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুজনকেই দলের প্রতীক ‘শাপলা’য় প্রার্থী করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

‎মতবিনিময় সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়ে নির্দেশনা দেন। একই সাথে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন।

সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর