ছবি : প্রতিকী
গত ৬ অক্টোবর একটি অনলাইন পোর্টালে “আশুলিয়া-কাশিমপুর সীমানায় মহাসড়ক সহ ফুটপাত হকারদের দখলে” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে তা সত্য নয়। সম্পুর্ণ মিথ্যা। মূলত জিরানী বাজারটি গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন। তাদের লোক দিয়েই মূলত বাজারের খাস আদায় করে থাকে। অথচ সেখানে আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে। একটা কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমার সম্মান ক্ষুন্ন করতে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে এধরণের সংবাদ পরিবেশন করিয়েছে৷ আমাকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে সংবাদের ওই অংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
মো: আসাদুল ইসলাম মুকুল
কেন্দ্রীয় সদস্য
এনসিপি।