আসাদুর রহমান, যশোর : নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল যশোরের প্রেসক্লাব শার্শার বার্ষিক বনভোজন।
শনিবার ক্লাবের সদস্যরা ও গণ্যমান্য বক্তিবর্গের উপস্থিতিতে শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে দিনব্যাপি বাৎসরিক এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সদস্যরা শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে ঘুরাঘুরি ও ছবি তোলা শেষে দুপুরে জমপেশ খাওয়া দাওয়া অংশগ্রহণ করেন। খাবার পর্ব শেষে সকলের অংশগ্রহণে র্যাফেল ড্র”র লটারি মাধ্যমে ৫ টি আকর্ষণীয় মোবাইল ফোন ৫জনকে পুরস্কার দেওয়াসহ নানা আয়োজন করা হয় ।
এই বনভোজনে শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সভাপতি এম মুননাফ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, প্রচার সম্পাদক আসাদুর রহমান, সদস্য আব্দুর রহমান, শেখ কাজিম উদ্দীন, আনিছুর রহমান, আজিজুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিবর্গ বনভোজনে অংশগ্রহণ করেন।
এআর/টিএ