বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ফিলিপাইনে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

ফিলিপাইন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশে আঘাত হেনেছে ভুমিকম্প। যার মাত্রা ছিল ৬.৭ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ট থেকে ৭০.৩ কিলোমিটার।

মঙ্গলবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রাদেশিক পুলিশ অফিসের প্রধান মাস্টার সার্জেন্ট ইয়ান রায় বালান্দান বলেছেন, ‘ঈশ্বরের রহমতে এটি আমাদের প্রদেশে এতটা শক্তিশালী ছিল না।’

বালান্দান এএফপিকে বলেন, ‘অবকাঠামো বা ঘরবাড়িতে কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এটা সত্যিই হালকা ছিল। লোকেরা এটি খুব কমই অনুভব করেছিল।’

ফিলিপাইনে ভূমিকম্প নিয়মিতভাবে আঘাত হানে, যা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর বসে, তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর