শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি টনি ব্লেয়ারের শ্রদ্ধা নিবেদন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতি টনি ব্লেয়ারের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শনিবার রাজধানীতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্লেয়ার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার জাদুঘর পরিদর্শন ও দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন।ব্লেয়ার দুই দিনের এক সফরে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছান।-বাসস

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর