বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বঙ্গবাজারে হামলার শিকার ; ৩’শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : বঙ্গবাজারে আগুন নেভানোর সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় মামলাটি হয়। পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করার কথা রয়েছে। আজই বংশাল থানায় ফায়ার সার্ভিসের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর