শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বনানী কবরস্থানে স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৭ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ২:১২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রোববার সকালে বনানী কবরস্থানে যান তাঁরা।

সেখানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন তাঁরা। পরে স্বজনদের কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি ও তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ওই দিনে ঘাতকদের হাতে নির্মমভাবে আরও খুন হন বঙ্গবন্ধুর পরিবারের ১৮ সদস্য। সেই তালিকায় রয়েছেন জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ আরও কয়েকজন।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর