আশুলিয়া (ঢাকা) : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, ১৯৭৫ সালে পুরো জাতি যখন দু:শ্চিন্তায় ছিলেন, অনিশ্চয়তায় ছিলেন তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশকে পূর্ণজাগরণ করা হয়। সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানকে বন্ধীদশা থেকে মুক্ত করা হয় এবং জাতির ক্রান্তিকালের মুক্তি লাভ করে এই বিপ্লবের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ার নায়ক মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
শনিবার (০৮ নভেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলস্থ এলাহি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে জতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দিনের পর দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে। গুলি করে অনেককে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় ক্ষমতায় থাকতে তারা দিনের ভোট রাতে করেছে।
এসময় তিনি আরো বলেন, জতীয় নির্বাচন বানচাল করার জন্য এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। কোন ষড়যন্ত্র আমাদের থামিয়ে রাখতে পারবে না। আগামী নির্বাচন অবশ্যই অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং সকলেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এটাও সবার প্রত্যাশা।
তমিজ উদ্দিন বলেন, আমরা বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছি। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি।
আলোচনা সভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাফুজ ইকবাল, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সহ ঢাকা জেলা উত্তর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।