সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

বাউফল হাসপাতালে অনিয়ম নিয়ে বৈঠক, সেবার মানোন্নয়নের আশ্বাস

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১০১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান অনিয়ম, সংকট ও সেবার মান উন্নয়ন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধিদল।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অ্যাডভোকেট মোজাহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ ও হেড ক্লার্ক রিয়াজ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে জনবল সংকট, রোগীদের ভোগান্তি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দালালমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং কিছু চিকিৎসকের বেসরকারি ক্লিনিক সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল জানায়, এমপির নির্দেশনায় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আশাবাদী যে, দ্রুতই হাসপাতালের সেবার মান দৃশ্যমান উন্নতি পাবে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জনবল স্বল্পতা সত্ত্বেও সেবা চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর