বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিদেশে চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৮ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে উচ্চ বেতনে কাজ, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় অফার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এসব অভিযোগে চক্রের মূলহোতা মো. আব্দুল মালেক (৪৮) ও তার সহযোগী ফখরুল ইসলাম ফারুককে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গ্রেফতারদের ছিল না কোনো জনশক্তি রপ্তানির বৈধ লাইসেন্স। এরপরেও তারা ভুক্তভোগীদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও সৌদি আরবে পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির‍্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য মোটা অংকের টাকা দাবি করতেন। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে মানবপাচারের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, গ্রেফতার দুজনেই সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অপরাধীর বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর