বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার  

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ

 

কাজী শহীদুল্লাহ্ তনয়, সাভার : সাভারের মধ্য-রাজাসন এলাকায় কুকুরের আক্রমনের হাত থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী। বর্তমানে প্রানীটি সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্য-রাজসনের অমল গোমেজের বাসায় রয়েছ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮ টার দিকে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যরাজাশনের নির্মল মার্কেট এলাকা থেকে ওই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

উদ্ধার কারী লিওনাট নয়ন গোমেজ বলেন, আমরা কুকুরের আক্রমন থেকে অনেক কষ্টে একটি গন্ধগোকুলকে উদ্ধার করেছি। এটা বাংলাতে গন্ধগোকুল বলে। বিভিন্ন সময় বিভিন্ন গন্ধ বের হয় এটার শরীর থেকে। বর্তমানে পোলাউয়ের গন্ধ বের হচ্ছে। এটার পায়ে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় রাতে কোনভাবে আঘাত পেয়েছিল। পরে কুকুরের আক্রমনের শিকার হয়।

এব্যাপারে ঢাকা বিভাগের বন্যপ্রানী পরিদর্শক  নার্গিস সুলতানা বলেন, গন্ধগোকুল একটি নিশাচর প্রানী। যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে যদি সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হয় তাহলে প্রানীটি নিজের বিচরণের স্থান খুঁজে নেবে। আর আমরা যদি উদ্ধার করে আনি তাহলে প্রানীটি তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর