নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ। এই পতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে সাতক্ষীরার মহাসড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অংশগ্রহনকারীদের হাতে গাছ তুলে দেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, পরিবেশ অধিদপ্তর এর সহকারী সহ অন্যান্য সরকারি, বেসরকারি, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে পরিবেশ দিবস নিয়ে œ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন ইভেন্টে রচনা, বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।