শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ ; নিহত-৭

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই এক পরিবারের। ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে ৭ জন নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর