সাভার : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ভারতের আগ্রাসী তৎপরতার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আশুলিয়া আঞ্চলিক কমিটি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারতীয় আগ্রাসীর বিরুদ্ধে ও ধর্মীয় সম্প্রীত বন্ধনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ৫ আগষ্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা ভারত সরকারের এজেন্ডা বাস্থবায়ন করার জন্য নানা ধরণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সম্প্রতি বন্ধন নষ্ট করার জন্য নরেন্দ্র মুদীর এজেন্ডা বাস্থবায়ন করার জন্য হিন্দু ধর্মের সনাতনী কিছু উগ্রপন্থি বাংলাদেশে লেলিয়ে দিয়ে এক সাম্প্রদায়িক দাঙ্গা-হামলা করার চেষ্টা করে যাচ্ছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ কেন্দ্রীয় শীর্ষ নেতা আবু হাসান টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতেই বিজেপি সরকার আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সীমান্তে বাংলাদেশ বিরোধী সামরিক মহড়া, আগরতলার উপ হাইকমিশনার কার্যালয়ে হামলা ভাংচুর, বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে একটি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ভারত সরকার মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেন মোদী সরকারের এই মিথ্যাচার নিশ্চয়ই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ডাঃ মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক লিটন মন্ডল, সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখসহ আরো অনেকে।