বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভারতে পাচারের শিকার ২০ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোল সীমান্ত হস্তান্তর 

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২০ বাংলাদেশী নারী, শিশুকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায়  ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারী-শিশুদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার ১৪  জন ও বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি  ৬ জনকে গ্রহণ করেছে। এদের বাড়ি যশোর, ফরিদপুর, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ ও এনজিও সংস্থা জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।

পরে দুই দেশের সরকারের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনীসহয়তা দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর