বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

মাদকাসক্ত জীবন থেকে সুস্থ্য জীবনে ফিরে আসাদের নিয়ে সাভারে মতবিনিময়

কাওছার হোসেন, সাভার / ২৫৪ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ

সাভার : মাদকাসক্ত জীবন থেকে সুস্থ্য জীবনে ফিরে আসা ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনাকারীদের মধ্যে সাভারে শিক্ষনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাভারে কালাম গার্মেন্টস রোড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস ‘‘ইকোনমিক রিইট্রিগ্রেশন অব ড্রাগ রিকভারিস ইন বাংলাদশ’’ প্রকল্প ওবমাদকাসক্ত জীবন থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে এনে তাদের পুন:বাসন করার লক্ষ্যে ক্ষুদ্র উদদ্যোক্তা উনয়ন প্রশিক্ষণের মাধ্যম প্রত্যেককে ১৮ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ পর্যন্ত প্রকল্প থেকে ১৭০জন মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যম সুস্থ্য করে এই অনুদান দেয়া হয়। অনুদান এর টাকা দিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদর পরিবারও

আর্থিকভাব সহায়তা দিয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা স্কুলে লেখা-পড়া করছে, সামাজিক বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত করছে৷ ঝুদ্র ব্যবসা করতে গিয়ে ব্যবসার চ্যালেঞ্জ, ঝুঁকি, স্থিতি ইত্যাদিসহ শিক্ষণীয় বিষয় নিয়ে মতবিনিময় সভায় স্ব স্ব অবস্থান থেকে সহভাগিতা করা হয়।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, এডুকেটর সুমন জন রোজারিও, আব্দুর রাজ্জাক ও মনিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরে আসা ব্যক্তিরা সামাজিক কাজ এবং মাদকাসক্তদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়ার সহমত পোষণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর