বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

মার্চে ঢাবিতে বিশেষ সমাবর্তন ডিগ্রি প্রদান করা হবে বঙ্গবন্ধুকে

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ

বর্তমান সংবাদ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ (অনারিজ কজা) ডিগ্রি প্রদানের জন্য আগামী ২৮-৩০ মার্চের মধ্যে বিশেষ সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়।

উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের প্রধানরা ছিলেন।

সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ সমাবর্তন মার্চ মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বক্তা হিসেবে থাকবেন।

বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা থাকবেন বলে আশা রাখছি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর