বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

মেহেরপুরে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ

মেহেরপুর : গত ১৫ বছরে মেহেরপুরে আওয়ামী দুঃশাসন ও রাজনৈতিক হত্যাকান্ডের স্বীকারসহ সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে গণমিছিল করেছে জামায়াত।

রবিবার (২৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন।

জেলা জামায়াতের নায়েবে আমির মও. মাহাবুব উল আলম, সেক্রেটারি ইকবাল হুছাইন, সহকারি সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলারসহ কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন বলেন, গেল ১৫ বছরে সারা দেশে অসংখ্য জাময়াত-শিবির নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। মেহেরপুরে জন মানুষের নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল জাব্বারসহ বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে পুলিশ। আমরা সেই সব হত্যার বিচার চাই।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর