বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মেহেরপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ৫৫৭ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনীতে ৮৭ পিস ইয়াবাসহ আনিছুর রহমান হিড় (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার রাতে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর বাগানপাড়া এলাকার আসাদুল হিড়ের ছেলে।

র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ী আনিছুর দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের  বিষয় নিশ্চিত করেছে মেহেরপুরের র‍্যাব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর