বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

মোবাইল ফোন ছিনতাইকারী ‘ছোঁ মারা’ চক্রের ১৬ সদস্য গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৫৪৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বাস-প্রাইভেটকার-সিএনজি অটোরিকশার যাত্রী এমনকি পথচারীরাও তাদের টার্গেটে থাকতো। এই চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এদিকে, ঈদকে সামনে রেখে একটি চক্র দুই’শ কোটি জাল টাকা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। যাদের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডিবি প্রধান জানান, বাস থেকে ছোঁ মেরে মোবাইল ছিনতাই করতো ছোঁ মারা চক্রের সদস্যরা। বাস, সিএনজি এমনকি প্রাইভেট কারে কাউকে অসচেতন দেখালেই ছোঁ মেরে মোবাইল ফোন ছিনিয়ে নিতো।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই চক্রের ১৬ সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, তারা ৪টি ভাগে ভাগ হয়ে এ কাজ করতো। ছিনতাই করা মোবাইলের ডিভাইস আলাদা করে বিক্রি করতো চক্রটি। আর কিছু মোবাইল দেশের বাইরেও পাচার করতো।

এদিকে, ঈদকে সামনে রেখে, সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকা তৈরি চক্রের বেশ কিছু সদস্য।

এই চক্রের ৪ জনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে দুইশ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তারা।

এই চক্রের সাথে কয়েকটি প্রেসের মালিক জড়িত জানিয়ে ডিবি প্রধান হারুন বলেন, কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করতো চক্রটি। এক গ্রুপ জাল টাকা তৈরি করতো, আরেক গ্রুপ তা বাজারে ছড়িয়ে দিত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর