বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

রপ্তানী পোশাক চুরি চক্রের ৪ সদস্য গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : মহাসড়কে রপ্তানি পোশাক চুরি চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যারের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সংঘবদ্ধ চক্রের মূলহোতার নাম শাহেদ। শাহেদ এ পর্যন্ত ৮ বার গ্রেফতার হয়েছে জানিয়ে র‍্যাব বলছে, ৫০ সদস্যের চক্র পরিচালনা করতো শাহেদ।

আসল নাম শাহেদ হলেও সবাই তাকে বদ্দা নামেই চিনত। চুরির জন্য তার চক্রের অন্তত ২০টি কাভার্ডভ্যান রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৮টি। ২০০৪ থেকে এ পর্যন্ত ২’শর বেশি চুরি করেছে শাহেদ ও তার চক্রটি।

র‍্যাব জানায়, চুরি করা পণ্যের বাজার যাচাই করে মূল্য নির্ধারণ করতো চক্রটি। এরপর এসব পোশাক অসাধু বায়ার হাউজের কাছে বিক্রি করা হতো। মাঝে মাঝে দেশি বায়ারদের কাছেও বিক্রি করতো এসব পণ্য।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর