বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩২৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহাবুব আলম (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০।

বুধবার (১৭ মে) রাজধানী ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহাবুব আলম মুন্সীগঞ্জের লোহজং থানাধীন বিক্রমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর