বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী / ২১১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ

রাজশাহী : রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার ওই মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাত পৌনে ৮টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার আরডিএ মার্কেটে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত দোকানে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ৭টি ইউনিট প্রায় আধা ঘন্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগদান করেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ওই মার্কেটে ২ হাজার দোকান রয়েছে।

এদিকে, আগুনের খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খারুজ্জামান লিটন ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ফায়ারসার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হলে সহায়তা করা হবে বলে আশ্বাস দেন মেয়র।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর