বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৯ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী।

পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন করে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান।

এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী। সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর