শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির কিশোরগঞ্জের বাড়িতে প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে আতিথেয়তা গ্রহণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে স্পিডবোট ঘাটে রাষ্ট্রপতি নিজে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে।

এর আগে কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন।

আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন গেলেন। তার এই সফরকে কেন্দ্র করে হাওড়াঞ্চলে বিরাজ করছে উৎসমুখর পরিবেশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর