আসাদুর রহমান, যশোর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শায় বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে এ ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান।
এসময় তিনি বলেন, সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের বিত্তবানদের সহযোগিতায় নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। দেশে সৎ ও আদর্শ জাতি গঠনের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।
মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশে কেউ না খেয়ে থাকবেনা এটা শেখ হাসিনার অঙ্গিকার।সেই অঙ্গিকার বাস্তবায়নের লক্ষে আজকের এই ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহমেদ তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, নাভারন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ প্রমুখ।
এ আর / টিএ