বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শার্শায় ৪কোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি : ভারতে পাচারের সময় শার্শার গোগা রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে শার্শা উপজেলার গোগা রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করে তারা।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার গোগা রুদ্রপুর সীমান্ত এলাকায় একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য হাত বদলের জন্য কয়েকজন পাচারকারী একত্রে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি প্রাইভেটকার গতি রোধ করতে বলা হয়। এসময় প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি প্রাইভেট ফেলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসির বস্কের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর