বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শার্শায় ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৭ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ

 

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৩ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ই মার্চ) বিকাল ৪টায় নাভারন ডিগ্রী কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প‍্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহীম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মোরাদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর