শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১৬

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪৯ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ণ
ছবিঃ সংগৃহীত

 

বর্তমান সংবাদ ডেস্ক : মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার উপজেলার কুতুবপুর যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। চালক পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর