শিমুলিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
আশুলিয়া : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারাদেশের মত আশুলিয়ার শিমুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব শিমুলিয়ার রণস্থল বটতলা বেঙ্গল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই।
স্থানীয় যুবক হাবীবুর রহমান হাবীব ও এলাকাবাসির আয়োজনে এসময় অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।