বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১০৮২ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক রনি রহমান

আশুলিয়া : ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের আংশিক পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে ওসমান গণিকে সভাপতি ও রনি রহমানকে সাধারন সম্পাদক এবং রাকিব খানকে সাংগঠনিক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

 

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

কমিটিতে মৃদুল মোর্শেদকে সিনিয়র সহ সভাপতি এবং সহ সভাপতি করা হয়েছে রবিউল ইসলাম আপন, আশিক আহমেদ, ওবায়দুর রহমান, ফুয়াদ আহমেদ, অপু আহম্মেদ, শাহিন আহমেদ ও মোজাহিদ হোসেন।

 

সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক করা হয়েছে আশিকুর রহমানকে এবং যুগ্ম-সাধারন সম্পাদক করা হয়েছে হাসিবুল হাসান রাসেল, হাসিব আহমেদ, রিফাদ খান, রিয়াদ মুন্সী, সাব্বির আহাম্মেদ, ফয়সাল আহমেদ জনি, অনিক ইসলাম ও সিফাত মুন্সি।

সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো: জোবায়ের, আরাফাত হোসেন পাভেল ও আব্দুল্লাহ আহমেদকে।

 

এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর