আশুলিয়া : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার আশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ৩৩০ জন মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় বৃদ্ধ নারী ও পুরুষ এবং প্রতিবন্ধী ৩৩০ জন মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে এসময় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সচিব মো: চান মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ৩ নং ওয়ার্ড সদস্য তারেক আহাম্মেদ হিলারী, ১, ২, ও ৩ পারুল আক্তার প্রমূখ সহ সকল ওয়ার্ড সদস্যগণ।