বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বের অকুণ্ঠ সমর্থন জানালেন এফবিসিসিআই নেতারা

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩২২ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৭:৩৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার নেতৃত্বের অকুণ্ঠ সমর্থন জানিয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আর সরকারের ধারাবাহিকতার পক্ষে তাদের অকুণ্ঠ সমর্থন আছে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস (এফবিসিসিআই) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরে এ কথা বলেন শীর্ষ ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই দেশের অর্থনৈতিক অগ্রগতি আর অপ্রতিরোধ্য যাত্রা সম্ভব হয়েছে। সে কারণে আগামীতেও প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্ব।দেশের প্রথম সারির শিল্প গ্রুপের কর্ণধাররা বর্তমান সরকারের আমলে ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন খাতে অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর