বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে- মুহাম্মদ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৪৭৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ

সাভার : ঢাকা-১৯ আস‌ন (সাভার-আশুলিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ভোটের আগে যেসকল প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে পূরণ করা হবে।

সোমবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বেধাবেদ ভু‌লে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট সাভার গড়তে চাই। এজন্য সকলের সহ‌যোগিতা প্রয়োজন।

তিনি চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে আরও বলেন, সাভার ও আশুলিয়ায় কোন চাঁদাবাজ রাখবো না। যারা ফুটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করেন তাদের ভাল হয়ে যাওয়ার অনুরোধ করছি। সেই সাথে সন্ত্রাসীদের প্রয়োজনে সাভার ছাড়তে হবে । সে যে কেউ হোক না কেন। কারণ সম্মানিত ভোটারগণ সন্ত্রাসী চায়না, চাঁদাবাজ চায়না, ভূমিদস্যু চায়না। এজন্যই সম্মানিত ভোটারগণ তাকে বেছে নিয়েছেন।

রাজনীতি বিভক্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিজে একটি পদে রয়েছি । আমি সাভার ও আশুলিয়া প্রতিটি নেতাকর্মীদের এক সাড়িতে আনবো। দ্বিমত ভুলে সবাই কাজ করবো।

সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সাভার উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ৮৪৪১২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান পেয়েছেন ৫৬৩৬১ ভোট। এছাড়া দশ বছর পর রাজনীতির মাঠে ফিরে আসা তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ঈগল মার্কা নিয়ে ৭৬২০১ ভোট পেয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনের আটটি ইউনিয়ন থেকে ভোট প্রদান করেছেন ২২২৬৫০ ভোটার। ২৯.৪৩ শতাংশ নারী ও পুরুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এছাড়া বিভিন্ন কারণে ভোট বাতিল হয় ৪০৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২১৮৫৫৯ টি ভোট।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর