মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল আহসান সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিভিল সার্জন কর্মকর্তা ডা: সবিজুর রহমান।
সভায় বক্তারা সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও পাখিমারা বিলে জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যাবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদি আলোচনা করা হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক এনজিও সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।