নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ জুলাই) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি, সাতক্ষীরার আয়োজনে শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এ বি এম আব্দুর রউপ, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।