বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৩ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জাকির হোসেন (২৩)। তিনি সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার রাজারবাগান এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে এক সঙ্গীসহ কলারোয়ার দিকে যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয়। আহত আরেক আরোহীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা গেলেও এর চালক পলাতক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর