৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কবুতর ও বেলুন উড়িয়ে দিনের সব কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির ও নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।
শনিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে পুলিশ, ফায়ারসার্ভিস, আনসার ভিডিপি, বিএনসিসি রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। সেখানে সালাম গ্রহণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জাতীয় স্লোগান জয়বাংলা ধ্বনিতে মুখরিত হয় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শনী শেষে স্টেডিয়ামের হলরুমে রক্তদান কর্মসূচীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক। এরপর শরীরচর্চাসহ বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে স্কুল শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।