নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার সুশীলনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকরেলি আলোচনা, দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে সুশীলন কালিগঞ্জ আঞ্চলিক অফিস থেকে র্যালী শুরু হয়ে বঙ্গবন্ধু মোরালে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুশীলন কালিগঞ্জ আঞ্চলিক অফিসে উপ-পরিচালক জনাব মোস্তফা আক্তারুজ্জামান, সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সাহিত্যিক ও প্রাবান্ধিক এবং সুশীলন এর কার্যনির্বাহী পরিষদের গাজী আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন , সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, আহম্মদ উল্যাহ বাচ্চু সম্মিলিত সামাজিক আন্দোলন কালীগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি জনাব ইলা দেবী মল্লিক, কোষাধ্যক্ষ জনাব জাফরুল্যাহ ইব্রাহিম, সদস্য কনিকা সরকার, সুশীলন এরিয়া ম্যানেজার জনাব আবু জাফর সিদ্দিক মিলন, অডিটর জনাব রবীন্দ্রনাথ বিশ্বাস, সৈয়দ মাহমুদুর রহমান, হিসাবরক্ষক কৃষ্ণা কর্মকার, সুনিপুন গার্মেন্টস এর কর্মীবৃন্দ, সকল সেন্টারের ম্যানেজার ও কর্মীগন। মাওলানা আশরাফুল ইসলাম আজিজি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।