বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সাতক্ষীরায় “সুশীলন”র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ -২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুরে সুশীলন কালিগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে কার্য-নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সংস্থার ৫৬তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।

সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুশীলনের কার্য-নির্বাহী কমিটির সদস্য চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক অধ্যাপক শ্যামাপদ দাশ, অধ্যাপক শাহারিয়ার খাঁন রিপন, মনির হোসেন, জাহানারা পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সৈয়েদ মাহমুদুর রহমান, শেখ আবু আব্দুল্লাহ, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কনিকা রানী সরকারসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সাধারণ সভা শেষে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনে ১’শ ২ কোটি আঠারো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকার বার্ষিক বাজেট পেশ করেন সুশীলনের কোষাধ্যক্ষ ও উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক।

উল্লেখ্য যে, সুশীলন দেশের ৪ টি বিভাগের পৃথকভাবে ১৫ টি জেলায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ১৯৯১ সাল থেকে দীর্ঘ পথ পরিক্রমায় ৩২ বছরে এই পর্যন্ত সংস্থাটি ৪শ ১৩ টি প্রকল্প গ্রহন করে যার মধ্যে ৩’শ ৬৯ টি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং বর্তমানে ৪৪ টি প্রকল্প চলমান আছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর