বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ২৫৯ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে।

শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি বাবু নয়ন চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দজী।

সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, বিশেষ অতিথি ছিলেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা এ্যাড. অনিত মুখার্জী, কলারোয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেবানন্দ কুমার সরকার, উপদেষ্টা অধ্যক্ষ নির্মল কুমার দাশ, উপদেষ্টা শ্রীমতি স্নিগ্ধা নাথ, উপদেষ্টা শ্রীমতি শীলা রানী অধিকারী।

প্রধান বক্তা ছিলেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা শ্রীমতি কল্যাণী রায়, বিশ্বরুপ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে আলোচনার শেষে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার শীল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর