মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : মাছে ভাতে বাঙালি, এই কথাটির যথার্থ ধরে রাখতে ও দেশে মাছের উৎপাদন বাড়াতে, নানামুখী পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার।
তার-ই ধারাবাহিকতায়,(১৭-ই-আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১:৩০মিনিটে কালিগঞ্জ উপজেলা পুকুরে প্রথম কার্প জাতীয় মাছ অবমুক্ত করার মাধ্যমে শুরু হয় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া।
২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, এবং বর্ষা প্লাবিত ধানক্ষেতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে, কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মৎস্য দপ্তর এর অফিস সহকারি মোঃ সাবিনুর রহমান প্রমূখ।
এসময় মাছ ছাড়ার অন্য পয়েন্টে এ উপস্থিত থেকে মাছ অবমুক্ত করেন, কালিগঞ্জ সহকারি কমিশনার ভূমি আজাহার আলী, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান প্রমূখ, কালিগঞ্জ উপজেলা পরিষদ ও কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস এর পুকুর সহ উপজেলার ২০টি পয়েন্ট করে, পুকুর ও জলাশয়ে ৫২০কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
সমগ্র কার্প জাতীয় মাছ ছাড়ার প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন কালিগঞ্জ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল, ইতিমধ্য তিনি মৎস্য খেতে অগ্রগামী চিন্তাভাবনা ও সেটার বাস্তবায়নের জন্য কালিগঞ্জবাসীর নিকট থেকে সুনাম অর্জন করেছেন।