সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় তরিকুল ইসলাম (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কুলিয়া এলাকার নানীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম উপজেলার পুস্পকাটি গ্রামের অহিদুল ইসলামের ছোট ছেলে। তরিকুল তার নানীর বাড়িতেই বসবাস করতো।
পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল তার বাবার কাছে একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার কথা বলে। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মোবাইল ফোনটি কিনে দিতে কিছুদিন দেরী হওয়ার কারণে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে জানা যায়।
তার নানী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তরিকুল রাগ করে তার শয়ন কক্ষে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে। আজ ভোরে জানালার ফাঁক দিয়ে তাকে শুয়ে থাকতে দেখা যায়। সকাল ৯টার দিকে খাবার নিয়ে ঘরে গিয়ে দেখে সে গলায় শাড়ী দিয়ে ঝুলান্ত অবস্থায় আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে ও দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।